ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, কৃষি

দুটি বাগাড় মাছ ৩২ হাজার টাকা

দুটি বাগাড় মাছ ৩২ হাজার টাকা

সারা বাংলা, কৃষি

দুটি বাগাড় মাছ ৩২ হাজার টাকা

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৩:৪৭:২১ পূর্বাহ্ন

মাছ দুটির দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার টাকা।

নাটোরের সিংড়ায় একটি ২০ কেজি ও একটি ১০ কেজি ওজনের বাগাড় মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমান। সোমবার ২০ কেজি ওজনের মাছটি এক ব্যবসায়ী ২০ হাজার টাকায় বড় মাছটি কিনে নেন। ছোট মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়।

মাছ দুটির দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার টাকা। মাছ বিক্রেতা বগুড়ার শেরপুরের মো: ইসমাইল জানান, সোমবার যমুনা নদীতে ধরা পরে বিশাল ওজনের এই দুটি বাগাড় মাছ। আমি সেখান থেকে কিনে এনেছি।

বাগাড় মাছ এখন নদী থেকে ধরা হলেও একসময় এ ধরনের মাছ চলনবিলেই পাওয়া যেত। কিন্তু পানির গভীরতা কমে যাওয়ায় বাগাড়সহ অনেক প্রজাতির মাছ বিলে আর পাওয়া যায় না।

আরও পড়ুন