ক্রিকেট

দেশে ফিরেছেন তামিম ও হাসান মাহমুদ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে মার্চ ২০২১ ১০:০৫:১৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার সাথে দেশে ফিরেছেন পেসার হাসান মাহমুদও।

রবিবার (২৮ মার্চ) রাতে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউজিল্যান্ড থেকে এসে পৌঁছান এই দুই ক্রিকেটার।

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত এখন বাংলাদেশ দল। তবে ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তামিম। ধারণা করা হচ্ছে, বায়োবাবলে হাঁপিয়ে ওঠার কারণেই এমন সিদ্ধান্ত তার।

অন্যদিকে, ইনজুরির কারণে দলছুট হতে হয়েছে হাসান মাহমুদকে। পিঠের চোটে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে একাদশের জন্য বিবেচনায় ছিলেন না হাসান।

আরও পড়ুন