বিনোদন, বলিউড

দেহব্যবসায় রাজি না থাকায় বলিউডে নাম করতে পারেননি ইশা কোপিকার

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৬:২০:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রুপালি পর্দা থেকে সরে গিয়ে পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন কিছুদিন। তবে, আবার পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকার। এবার তাকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে।

ক্যারিয়ারের দ্বিতীয় পর্ব শুরুর আগে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরণ করেছেন ইশা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বলিউড যাত্রা সহজ ছিলোনা। প্রচুর লড়াই করেছি। তবু, আমাকে আইটেম গার্লের চরিত্র দেয়া হতো। চরিত্র পাওয়ার জন্য অনেক চেষ্টা করতাম। বলা হতো, পরিচালক বা প্রযোজকের প্রেমিকা না হলে চরিত্র পাওয়া যাবে না।'

ইশা আরও জানান, 'এক সুপারস্টার তাকে বলেছিলেন তার সঙ্গে আলাদা দেখা করলে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন।'

এছাড়াও তিনি বলেন, ‘এমন আরও অনেকে আছেন। খুব পরিচিত এক অভিনেতার সঙ্গে আমার কাজের কথা হয়েছিলো। কিন্তু পরে ওই অভিনেতা বলেন, দেহব্যবসায় রাজি থাকলে তবেই অভিনয়ের সুযোগ পাবেন।'

ইশা দাবি করেন, 'অভিনেতার এই কুপ্রস্তাবের বিষয়টি তিনি ছবির প্রযোজককে অবহিত করেছিলেন এবং ওই অভিনেতার সঙ্গে কাজ করবেন না বলে সরাসরি জানিয়েছিলেন। তবে, তার কাছে এরকম আরও অনেক অভিযোগ আছে, যা শুধুমাত্র সম্মানের খাতিরে তিনি এতদিন প্রকাশ করেননি।'

আরও পড়ুন