বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরের সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১০ই মার্চ ২০২১ ০২:১৬:৩৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, বাইরে খেলতে গেলে গাড়িতে বেড়ানোর প্রলোভন দেখিয়ে পাশের বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী আলামিন। সেখানে আরেক অভিযুক্ত রনির সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে সে।  খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন