আন্তর্জাতিক, পাকিস্তান

নারীর পোশাক নিয়ে মন্তব্য করে নিন্দার ঝড়ে ইমরান খান

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই এপ্রিল ২০২১ ০৭:২০:২১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী- এমন মন্তব্য করে এবার বিশ্বব্যাপি ঘৃণা কুড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যে সমাজে অশ্লীলতার প্রচলন আছে, সেখানে তার পরিণতিও রয়েছে।'

সরাসরি সম্প্রচারিত প্রশ্ন-উত্তর পর্বে ইমরান খান আরও বলেন, 'পুরুষের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে পাকিস্তানের নারীদের উচিত পর্দা করা।' সবার সংবরণ করার ইচ্ছাশক্তি ‍থাকে না বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। অশ্লীলতা কারণে যৌন নৃশংসতা বাড়ার পেছনে ভারত, পশ্চিমা সিনেমাকে দায়ীও করেন তিনি।

এদিকে, ইমরান খানের এমন মন্তব্যের পর সামজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এ ধরনের মন্তব্যের জন্য ইমরান খানকে ক্ষমা চাইতে বলছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

আরও পড়ুন