বিনোদন, বলিউড

নিজেকে বিশ্বের সেরা অভিনেত্রী দাবি কঙ্গনার!‍

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বুধবার ১০ই ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪১:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত এই টুইট বার্তায় দাবি করেছেন, তিনি বিশ্বের সেরা অভিনেত্রী। এরপর নিজের প্রশংসা করে ব্যাপক বিদ্রূপের শিকার হন তিনি।

এদিন টুইটারে নতুন দুই ছবি ‘ধাকড়’ ও ‘থালাইভি’র অদেখা লুক শেয়ার করে জানান, তার কাজের পরিসর ও শৈল্পিক গুণ ‘এই পৃথিবীর যে কোনো অভিনেত্রীর থেকে বেশি’।

কঙ্গনা লেখেন, ‘একেবারে ভোলবদল। আমি অভিনেত্রী হিসেবে যে বিশাল বৈচিত্র্য ক্যামেরার সামনে তুলে ধরেছি এই সময়ে সারা বিশ্বে কেউ তা করতে পারেনি। মেরিল স্ট্রিপের মতো নিখাদ প্রতিভা আমার। কিন্তু গল গাডোটের মতো অ্যাকশন করার গ্ল্যামারও রয়েছে।’

তবে কঙ্গনার এতটা আত্মবিশ্বাস ভালো লাগেনি নেটিজনদের। তারা কঙ্গনার সমালোচনা করে বলেন- ‘হ্যাঁ, কঙ্গনা সেরা অভিনেত্রী তবে পৃথিবীর নয়, মঙ্গলগ্রহের।’

প্রসঙ্গত বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিতর্কের মুখে পড়েন বলিউডের এই অভিনেত্রী। তার বিরুদ্ধে থানায় জমা পড়েছে একাধিক অভিযোগও।

আরও পড়ুন