বিনোদন, ঢালিউড, টেলিভিশন

পর্দা করায় সম্মান বেড়েছে সুজানার...

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বুধবার ৩রা ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৭:২৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এক সময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী সুজানা জাফর অভিনয় থেকে দূরে। তিনি জানিয়েছেন, এখন তিনি পর্দানশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা নেই। তার বেশির ভাগ সময় কাটে বিদেশে। ইদানীং তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও থাকেন। অবশ্য, সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক।

নিজের একটি ফ্যাশন হাউজের ব্যবসা আছে সুজানার। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক।

সুজানা ১

সুজানা জাফর জানান,

অভিনয়-মডেলিং সব তিনি ছেড়ে দিয়েছেন প্রায় দুই বছর হলো। তিনি বলেন, মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।

আরও পড়ুন