ক্রিকেট

পাকিস্তান-শ্রীলঙ্কার ২য় টি-টোয়েন্টি আজ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০৬:১৩:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কা ।

লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায় । দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ ২-০ তে জেতার পর ছোট ফরম্যাটের সিরিজের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের।

প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ৬৪ রানের বড় ব্যবধানে হারে সরফরাজ আহমেদের দল। তাই ঘুরে দাড়ানোর মিশনে আজ জয়ের কোন বিকল্প নেই স্বাগতিকদের। অন্যদিকে ১-০ তে এগিয়ে থাকা লঙ্কানরা আজ জিতে ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করতে চায় সিরিজ ।

আরও পড়ুন