অন্যান্য খেলা

প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা নভেম্বর ২০১৯ ১০:৫৩:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চমবারের মতো প্যারিস মাস্টার্সের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি কানাডিয়ান তারকা ডেনিস শাপোভালোভকে হারিয়েছেন সরাসরি সেটে।

৩২ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি শাপোভালোভ। এক ঘন্টা ৫ মিনিটের লড়াইয়ে ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন জোকো। পরের সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি ২০ বছর বয়সী শাপোভালোভ। সার্বিয়ান সুপারস্টারে কাছে হেরেছেন ৬-৪ গেমে।

এই ট্রফি জয়ের ফলে জোকোর ঝুলিতে উঠল ক্যারিয়ারের ৭৭তম এটিপি শিরোপা। আর, জোকোভিচের মাস্টার্স শিরোপার সংখ্যা দাড়িয়েছে ৩৪-এ।

আরও পড়ুন