জেলার সংবাদ, অপরাধ

প্র‌তিবন্ধী শিশু‌ ধর্ষ‌ণের দা‌য়ে ভ্যান চালক গ্রেপ্তার

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই নভেম্বর ২০১৯ ০৩:৩২:১১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক মান‌সিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে অ‌ভিযুক্ত ভ্যানচালক জেনারুল ইসলাম (২৪) কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।বৃহস্প‌তিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকু‌রি গ্রামের জ‌নৈক জহুরুল হ‌কের বা‌ড়ি থে‌কে জেনারুল‌কে গ্রেপ্তার ক‌রে রৌমারী থানা পু‌লিশ।‌জেনারুল উপ‌জেলার বন্দবেড় ইউ‌নিয়‌নের বন্দ‌বেড় গ্রামের শমসের আলীর ছেলে ।

জানা যায়, বুধবার দুপুরে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে আট বছ‌রের এক মান‌সিক প্র‌তিবন্ধী শিশু‌কে ফুঁসলিয়ে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে অ‌ভিযুক্ত জেনারুল না‌মে ওই ভ্যান চালক। একই দিন সন্ধ্যায় শিশু‌টির বাবা বাদী হ‌য়ে ওই ভ্যান চাল‌কের বিরু‌দ্ধে রৌমারী থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, গ্রেফতারকৃত ভ্যান চালক জেনারুল‌কে আগামীকাল আদাল‌তের মাধ্য‌মে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌বে।

আরও পড়ুন