ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

ফেনসিডিলসহ আইনজীবী আটক

ফেনসিডিলসহ আইনজীবী আটক

সারা বাংলা, অপরাধ

ফেনসিডিলসহ আইনজীবী আটক

যশোর প্রতিবেদক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা এপ্রিল ২০২১ ০২:০১:৩৫ পূর্বাহ্ন

যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ববাঘারপাড়ার উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইনজীবী মিজানুর রহমান বিপ্লব (৪৮) যশোর শহরের খড়কী ষ্টেডিয়ামপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে। সম্প্রতি অন্য একটি মাদক মামলায় তিনি জামিনে বের হয়েছেন।

পুলিশ জানায়, গোপনে খবর আসে খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলীধান্যপুড়ায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরে খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদ সরদার সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি ঠিক পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সরা মিজানুর রহমান বিপ্লবকে আটক করে। এসময় তার জিন্স প্যান্টের পকেট থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন বলেন, মিজানুর রহমান বিপ্লব সমিতির তালিকাভুক্ত একজন আইনজীবী। তবে সম্প্রতি বিভিন্ন অভিযোগে তাকে সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কয়েকদিন আগে সে (বিপ্লব) একটি মাদক মামলায় জামিনে বের হয়েছে বলে শুনেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক সজল কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আইনজীবীর বুধবার (৩১ মার্চ) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন