জেলার সংবাদ, অপরাধ

ফেসবুকে মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তি, যুবক গ্রেপ্তার 

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই জুলাই ২০২০ ১১:০৬:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে আটক অঞ্জন দাস (২২) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) খালিশপুর পোর্ট কলোনির বাসিন্দা জোবায়ের আবদুল্লাহ বাদি হয়ে অঞ্জন দাসের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।

খালিশপুর থানা পুলিশ জানায়, ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে খালিশপুর পোর্ট কলোনি এলাকা থেকে অঞ্জন দাসকে আটক করা হয়। আটক অঞ্জন দাস নগরীর মোংলা পোর্ট আবাসিক এলাকার নিরাপদ দাসের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ফেসবুকে একটি গ্রুপের কমেন্ট বক্সে অঞ্জন দাস মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতেই তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন