ক্রিকেট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনাকে হারিয়েছে রাজশাহী

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে নভেম্বর ২০২০ ১২:২২:৫৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৩য় ম্যাচে জেমকন খুলনাকে ৬ উইকেটে হারালো মিনিস্টার রাজশাহী।

খুলনার দেয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেটের খরচায় ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী।

টস জিতে ব্যাট করতে নামা খুলনার পক্ষে ৪১ রানের নটআউট ইনিংস আরিফুল হকের। ৩৫ রান শামীম হোসেনের। ১২ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। এনামুল বিজয় খেলেন ২৬ রানের ইনিংস। ৬ উইকেটে ১৪৬ রানের স্কোর গড়ে রিয়াদ-সাকিবের খুলনা।

১৪৭ রানের টার্গেটে ব্যাট শুরু করা রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস মুকিদুলের। ২৯ রান ফরহাদ রেজার।

আরও পড়ুন