ফুটবল

বার্নলির কাছে হারলো চ্যাম্পিয়ন লিভারপুল

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে জানুয়ারী ২০২১ ০৭:০১:০৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে ১-০ ব্যবধানে হারায় বার্নলি।

জিততে যেন ভুলে গেছে লিভারপুল। লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল অল রেডস। ড্র তিনটি, বাকি দুটিতে হার। শেষ চার ম্যাচে তো করতে পারেনি গোলই।

মো সালাহ, ফিরমিনোকে বেঞ্চে রেখে নামা লিভারপুল শুরু থেকে বল দখলে এগিয়ে। তবে, ক্লিয়ার কাট সুযোগ নেই বললেই চলে। বিরতির ঠিক আগে মিললো চান্স। তবে, গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ অরিগি।

দ্বিতীয়ার্ধে ওরিগি ও অ্যালেক্স চেম্বারলেইনকে তুলে নিয়ে সালাহ-ফিরমিনোকে মাঠে নামান লিভারপুল কোচ। তবে তাতেও শেষ রক্ষা হয়নি অল রেডদের। ৮৩ মিনিটে লিভারপুল গোলরক্ষক এলিসন ফাউল করলে স্পট কিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যাশলি বার্নস। আর তাতেই ভেঙে অ্যানফিল্ডে লিভারপুলের ৬৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

আরও পড়ুন