ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

সারা বাংলা, অপরাধ

মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ১১:৪৭:৪২ অপরাহ্ন

জয়পুরহাটে মাছ চোর সন্দেহে রফিকুল ইসলাম বাবু নামে এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে, সদর উপজেলার উত্তর জয়পুরহাট গ্রামে এই ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, ওই এলাকার একটি পুকুর থেকে বাবু মাছ চুরি করেছে বলে সন্দেহ করে পুকুর মালিকরা। এর জেরে বাবুকে ডেকে নিয়ে মারধর করে তারা। এ সময় বাবুর শরীরের বিভিন্ন জায়গা সিগারেটের আগুনের ছ্যাকা দেয়া হয়।  

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবু। 

আরও পড়ুন