খেলাধুলা, ক্রিকেট

মাঠে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন মুশফিক

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ১১:১৪:২৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরাপত্তার কারণ দেখিয়ে জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

পাকিস্তান সফরে না যাওয়ায় মুশফিক আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ঘরোয়া লিগে প্রমাণ দিয়ে ফের জাতীয় দলে যুক্ত হতে পারবেন বলে মন্তব্য করা হয়েছিল।

এবার ব্যাট দিয়ে সেই মন্তব্যের কড় জবাব দিলেন মুশফিক। বিশ্রাম কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নেমেই কথা বলে উঠল তার ব্যাট।

উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চলের হয়ে ১৪ চার ও একটি ছক্কায় ১১৭ বলে সেঞ্চুরি করেন মুশফিক। ৪৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় উত্তরাঞ্চল।

এদিন মুশফিক চতুর্থ উইকেটে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। দলীয় ১০২ রানে নাঈম ৩১ রান করে আউট হলে ষষ্ঠ উইকেটে মাহমুদুল ইসলাম আকনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি।

আরও পড়ুন