জেলার সংবাদ, আইন ও কানুন

মানহানি মামলায় স্থায়ী জামিন পেলেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩২:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুবর রহমানের করা মানহানি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও সিইও মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসান এই আদেশ দেন।

২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর ডিবিসি নিউজের মানচিত্র অনুষ্ঠানে 'বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা' নিয়ে আলোচনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান লালন সাবেক প্রক্টর মাহবুবর রহমান বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগ আনেন।

পরে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা লালনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।

শুনানি শেষে মঞ্জুরুল ইসলামকে মামলার হাজিরা থেকে অব্যাহতি এবং মামলার অন্য আসামি লালনকে জামিন দেয়া হয়েছে।

এ বিষয়ে আইনজীবী হাসানুর আসকর হাসু জানান, মামলাটি ভিত্তিহীন ও বানোয়াট। হয়রানীর উদ্দেশ্যে মামলাটি করা।

আরও পড়ুন