ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন, বলিউড

মৃত্যুর সময় বাবার কাছে ছিলেন না মিঠুন চক্রবর্তী

মৃত্যুর সময় বাবার কাছে ছিলেন না মিঠুন চক্রবর্তী

বিনোদন, বলিউড

মৃত্যুর সময় বাবার কাছে ছিলেন না মিঠুন চক্রবর্তী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে এপ্রিল ২০২০ ০১:০২:৫৫ অপরাহ্ন

অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরেই বৃক্কনালীর সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি।

মৃত্যুর সময় বাবার কাছে ছিলেন না মিঠুন। লকডাউন শুরুর আগে শ্যুটিংয়ের কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। লকডাউন শুরু হতে সেখানেই আটকে পড়েন। তবে বাবার শেষকৃত্যের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে তিনি মুম্বাইয়ে ফিরেছেন।

মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন ৷ জীবনের শুরুর দিকে স্ত্রী শান্তিময়ী দেবী, পুত্র মিঠুন ও তার তিন মেয়েকে নিয়ে কলকাতাতেই থাকতেন তিনি ৷ মিঠুন তথা গৌরাঙ্গ চক্রবর্তীই তাঁর জৈষ্ঠ পুত্র। বৃদ্ধ বয়সে মুম্বইয়ে ছেলের কাছে মুম্বাইতে থাকতেন তিনি।

আরও পড়ুন