ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন, টেলিভিশন

মোশাররফ করিম কোয়ারেন্টিনে

মোশাররফ করিম কোয়ারেন্টিনে

বিনোদন, টেলিভিশন

মোশাররফ করিম কোয়ারেন্টিনে

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২০শে মার্চ ২০২০ ০৬:৪০:৩১ অপরাহ্ন

ভারত থেকে শুটিং শেষে ঢাকায় ফিরেই হোম কোয়ারেন্টাইনে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

সোমবার (১৬ মার্চ) তিনি ঢাকায় ফিরেছেন। এদিকে সব নাটকের শুটিং বাতিল করেছেন এ অভিনেতা। গত ২ মার্চ ‘ডিকশনারি’ ছবির শুটিংয়ের জন্য তিনি কলকাতায় যান। কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল মোশাররফ করিমের। করোনা সংক্রমণের আশঙ্কায় শুটিং বাতিল করেছেন তিনি।

এ বিষয়ে মোশাররফ করিম বলেন, আজ ও আগামীকাল শুটিং ছিল, বাতিল করেছি। এই মুহূর্তে শুটিংয়ে অংশ নেয়া ঠিক হবে না। ঘরে থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। বের হলেও মাস্ক ব্যবহার করছি। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলছি।

আরও পড়ুন