আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বন্দুক হামলায় নিহত ২

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২রা মে ২০২১ ০৮:২০:২০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

শনিবার রাতে উইসকনসিনের গ্রীন বে'র রেডিসন হোটেলের ক্যাসিনোতে এ হতাহতের ঘটনা ঘটে।

হামলাকারীও পুলিশেরর গুলিতে নিহত হয়েছে। পুলিশের ধারনা ক্যাসিনোটির এক রেস্ট্রুরেন্ট কর্মীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। কিন্তু ঘটনার সময় সে উপস্থিত না থাকায় তার হামলাকারীর গুলিতে অন্যরা গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার সময় ক্যাসিনোতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি শান্ত আছে বলে জানা যায়। 

আরও পড়ুন