প্রবাস

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার পর বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে সেপ্টেম্বর ২০২০ ০৯:০৪:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় স্ত্রীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাংলাদেশি।

রবিরার (২৭ সেপ্টেম্বর) ফিনিক্স সিটিতে এ ঘটনা ঘটে। রাতে স্বামী আবুল আহসান হাবিবের সঙ্গে স্ত্রী সৈয়দ সোহেলি আক্তারের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে পুলিশকে ফোন দেয় সোহেলি। কথা বলার সময়ই স্ত্রীকে গুলি করেন হাবিব। ফোনে গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দুজনকেই মৃত অবস্থায় পায় পুলিশ। তাদের দুজনের বাড়িই মাগুরায়।

সেখানে বসবাসরত একাধিক প্রবাসী জানিয়েছে, দীর্ঘদিন থেকেই সম্পর্ক ভালো যাচ্ছিলো না তাদের। সম্প্রতি হাবিব ক্যান্সারে আক্রান্ত হন, তবে বিষয়টি পরিবারের কাছে গোপন রেখেছিলেন।

আরও পড়ুন