বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

'কর্মী হিসেবে কাজ করবো'

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে নভেম্বর ২০১৯ ১০:৪৫:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সংগঠনে একজন কর্মী হিসেবে কাজ করবেন তিনি।

আজ শনিবার যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে সংগঠনের চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণার পর এ কথা বলেন তিনি। যেখানে যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে মাঈনুল হোসেন খান নিখিলের নাম। 

পরশ বলেন, 'সম্পূর্ণ সততার সাথে আমি দায়িত্ব পালন করবো। আপনারা কর্মী নয়, শক্তি হবেন আমার।যুবলীগের কর্মীদের দায়িত্ব, বঙ্গবন্ধু কন্যার দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করবো। যুবসমাজ যেন হেট পলিটিক্স কালচার থেকে বেড়িয়ে এসে জয়বাংলার কর্মী হিসেবে কাজ করে সেভাবেই কাজ করে যাবো।' 

আজ শনিবার কংগ্রেস উদ্বোধনের পর দ্বিতীয় পর্ব বেলা ৩টায় শুরু হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সেখানেই  সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয়।

এর আগে, যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

এই  কংগ্রেসে ৩ হাজারের বেশি কাউন্সিলর এবং ৩০ হাজার ডেলিগেট আমন্ত্রিত ছিলেন। তবে যুবলীগের সদ্য বাদ পড়া  চেয়ারম্যান  ওমর ফারুক চৌধুরীসহ বিতর্কিতদের আমন্ত্রণ জানানো হয়নি। 

আরও পড়ুন