খেলাধুলা, ফুটবল

রাতে মাঠে নামছে আতলেতিকো, চেলসি, বায়ার্ন

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০৬:৫৬:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের প্রথম লেগে মাঠে নামছে বড় দলগুলো।

রাত ২টায় স্প্যানিশ টেবিল টপার আতলেতিকোর বিপক্ষে নিউট্রাল ভেন্যুতে খেলবে ইংলিশ জায়ান্ট চেলসি। অন্যদিকে একই সময়ে ইতালির দল লাতজিও আতিথেয়তা দেবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে।

সময়টা ভালো যাচ্ছেনা আতলেটিকো মাদ্রিদের। লিগে শেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে সুয়ারেজরা। এতে করে কিছুটা চাপে আছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি নিউট্রাল ভেন্যুতে হলেও জয়ের বিকল্প নেই ডিয়েগো সিমিওনির ছেলেদের। 

অন্যদিকে শেষ চার ম্যাচের ৩টি তেই জয় পাওয়া চেলসি আছে বেশ ফুরফুরে মেজাজে। গ্রপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রাখা চেলসি চাইবে জয় নিয়েই ঘরে ফিরতে।

ইনজুরি সমস্যা আছে দু দলেই। আতলেটিকো পাবেন না তাদের তাদের মেইন ডিফেন্ডার হিমেনেজকে। ওদিকে চেলসিও নামবে তাদের রক্ষণের কান্ডারি থিয়াগো সিল্ভাকে ছাড়াই।

আরও পড়ুন