বাংলাদেশ, অপরাধ, রাজধানী, আইন ও কানুন

শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ৩ বন্ধু গ্রেপ্তার

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ১লা ফেব্রুয়ারি ২০২১ ০৭:৩২:৪২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এই ঘটনায় ওই তরুণীর ছেলে বন্ধুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার ওই শিক্ষার্থীকে উত্তরার একটি রেস্তোরাঁয় নিয়ে যায় তার এক বন্ধু।  

সেখানে গিয়ে বন্ধুরা মিলে মদ্যপান করলে ভুক্তভোগী তরুণী অসুস্থ হয়ে পড়ে। এরপর মোহাম্মদপুরের একটি বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন তার এক ছেলে বন্ধু। তখন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আইসিইউতে থাকার পর রবিবার সকালে মারা যায় ঐ শিক্ষার্থী।  

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা একজন অজ্ঞাতনামা সহ ৫ জনের নামে মামলা করেছে। আসামিদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে, মারা গেছেন একজন। শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নেয়া হয়েছে।

আরও পড়ুন