ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, অন্যান্য খেলা

সাংহাই ওপেনের ৪র্থ রাউন্ডে জোকোভিচ

সাংহাই ওপেনের ৪র্থ রাউন্ডে জোকোভিচ

খেলাধুলা, অন্যান্য খেলা

সাংহাই ওপেনের ৪র্থ রাউন্ডে জোকোভিচ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৭:৪০:৪৮ পূর্বাহ্ন

ইনজুরি কাটিয়ে দারুণ ফর্মে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

সাংহাই মাস্টার্সের চতুর্থ রাউন্ডে নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। ইউএস ওপেনে ইনজুরিতে পড়ার পর দারুণ ফর্মে সার্বিয়ান তারকা জোকো। ফিরেই জিতেছেন জাপান মাস্টার্স। সাংহাই ওপেনের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নোভাকের প্রতিপক্ষ ছিলেন ডেনিস শাপালোভ।

জয় পেয়েছেন আলেক্সজান্ডার জেভরেভ, স্তেফানো সিতসিপাসও।

১৬ গ্র্যান্ড স্ল্যামের মালিকের কাছে পাত্তা পাননি কানাডিয়ান তারকা। হেরেছেন ৬-৩ ৬-৩ গেমে। আরেক ম্যাচে জেভরেভ হারিয়েছেন জেরেমি চার্ডিকে। অবশ্য সহজ জয় পাননি জেভরেভ। দুই সেটই গড়ায় টাইব্রেকে।

আরও পড়ুন