ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন, বলিউড

সারাদিন কী কী খান সালমান খান? খরচ কত?

সারাদিন কী কী খান সালমান খান? খরচ কত?

বিনোদন, বলিউড

সারাদিন কী কী খান সালমান খান? খরচ কত?

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা অক্টোবর ২০১৯ ০৪:৪৭:৫৩ অপরাহ্ন

একদিনের ডায়েট চার্ট অনুযায়ী সালমান খানের খাবারপিছু খরচ হয় প্রায় ৮০০০ টাকা

বলিউড তারকা সালমান খান এমনিতেই খবরে চলে আসেন। এই মুহূর্তে খবরে রয়েছে সালমানের ডায়েট চার্ট ঠিক কেমন? সারাদিন কী কী খান সালমান ? একদিনে খাবারের জন্য কতটাকা খরচ করেন সালমান?

৫৩ বছরের সলমন খান এমনিতেই খুব ফিটনেস ফ্রিক। তেল-ঝাল-মশলাদার খাবার, জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। এমনকি তিনি মদপান থেকেও দূরে থাকেন।

ভাইজান খ্যাত সালমান ব্রেকফাস্টে খান মধু মিশিয়ে এক গ্লাস লেবুর পানি। সঙ্গে প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ কোনও স্ন্যাক। সাথে থাকে চারটে ডিমের ওমলেট। ওমলেট ভাইজানের সবথেকে প্রিয় খাবার।

দুপুরে সপ্তাহে চারদিন শুধু ফল খেয়ে থাকেন সলমন খান। বাকি তিনদিন দুপরে সলমন খান দক্ষিণ ভারতীয় খাবার যেমন ধোসা, ইডলি, উপমা। কোনও কোনও সময় দক্ষিণ ভারতীয় খাবার না খেয়ে তিনি বেছে নেন সালাদ ও গ্রিলড ফিস। আর রাতে সলমন খান চিকেন ও সালাদ।

এ তো গেল খাবারের ফিরিস্তি! কিন্তু দিনে কত টাকা খরচ হয় এই মেনুতে ? একদিনের ডায়েট চার্ট অনুযায়ী সালমান খানের খাবারপিছু খরচ হয় প্রায় ৮০০০ টাকা!

আরও পড়ুন