খেলাধুলা, ফুটবল

সুইডেনে ইব্রাহিমোভিচের প্রতিকৃতি উন্মোচন 

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালমোতে সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের প্রতিকৃতি উন্মোচন।

সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের ভাস্কর্য নির্মিত হয়েছে তার হোমটাউন মালমোতে। ক্যারিয়ারের প্রথম ক্লাব মালমোর ষ্টেডিয়ামের সামনে নির্মিত নিজের ভাস্কর্য উম্মোচনের সময় ভক্তদের সামনে হাজির হন সাবেক এই সুইডিশ ইন্টারন্যাশনাল। দেশটির এফএ কমিশনের উদ্যোগে ইব্রাহিমোভিচের প্রতিকৃতিটি নির্মাণ করেন সুইডিশ আর্টিষ্ট পিটার লিন্ডে।

সুইডেনের হয়ে ইব্রাহিমোভিচ খেলেছেন ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত। ১১৬ ম্যাচে গোল করেছেন ৬২টি। পেশাদার ফুটবলে খেলেছেন আয়াক্স, য়্যুভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ২০১৮ সাল থেকে খেলছেন যুক্ত্ররাষ্ট্রের মেজর লিগ সকার- এলএ গ্যালাক্সির হয়ে।

এই সুইডিশ তারকার আরও একটি প্রতিকৃতি আছে প্যারিসের গ্রেভিন ওয়াক্স মিউজিয়ামে।

আরও পড়ুন