জেলার সংবাদ, অপরাধ

সেহরি খাওয়া নিয়ে দ্বন্দ্বে মসজিদের ইমাম ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই এপ্রিল ২০২১ ০৭:৪৮:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুর সদর উপজেলায় বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর ছোট ভাই পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) ভোররাতে উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের রানীপুর গ্রামে নির্মম এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। নিহত মোঃ কেরামত আলী মোল্লা (৩৫) রানীপুর গ্রামের মোঃ আব্দুস সোবাহান মোল্লার ছেলে। বাড়ির সামনেই তার একটি মুদি দোকান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, নিহত কেরামত মোটা চালের ভাত খাবে এবং তার ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম মোহাম্মাদ আলী (২৪) চিকন চালের ভাত খাবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ভোররাতে সেহেরি খাওয়ার সময় তর্ক বিতর্ক হয়। এর একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র (দাও) দিয়ে পিছন থেকে কেরামত আলীকে গলায় ও বুকে কোপ দেয় মোহাম্মদ আলী। এরপর স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সকালে মোহাম্মদ আলী থানায় হাজির হয়ে তার বড় ভাইকে হত্যার কথা স্বীকার করে।

আরও পড়ুন