বিনোদন, বলিউড

হাসপাতালে আলিয়া

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা অক্টোবর ২০১৯ ০৫:১৮:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হাসপাতালে আলিয়ার নাম ধরে চেঁচাতে শুরু করলে অভিনেত্রী নিজেই চিৎকার করে বলেন ‘সাইলেন্স প্লিজ'।

সম্প্রতি একটি হাসপাতালের অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া ভাট। তিনি সেখানে পৌঁছতে না পৌঁছতেই ছবি তোলার হিড়িক পড়ে যায় আলোকচিত্রীদের মধ্যে। তাঁদের মধ্যে অনেকেই আলিয়ার নাম ধরে চেঁচাতে শুরু করলে অভিনেত্রী নিজেই চিৎকার করে বলেন ‘সাইলেন্স প্লিজ'। হিন্দুস্থান টাইমস জানায়।

গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহ করতে 'আর্ট ফর হার্ট' চিত্র প্রদর্শনীতে অংশ নিতে বাই জারবেই ওয়াদিয়া হাসপাতালে যান আলিয়া। 

আলিয়া চুপ থাকতে বলে মূলত মনে করিয়ে দেন সেটি হাসপাতাল। সুতরাং চেঁচামেচি সেখানে একেবারেই অনুচিত। তাই সকলকে চুপ হতে বলেন তিন। এমনকি তাকে ঘিরে ধরা লোকজনকে পাঁচ পা সরে যেতেও বলেন তিনি।  

সাংবাদিকদের ধমকালেও তাঁদের ছবি যাতে ভাল হয়, তার জন্য অনেকক্ষণ ধরেই পোজ দিয়েছেন আলিয়া। আলিয়ার এই দায়িত্বশীল রূপ দেখে অনেকেই তার প্রশংসা করছেন। অন্য দিকে তার চেঁচিয়ে ‘সাইলেন্স’ বলা নিয়ে আরেক দল আবার হাসাহাসিও করেছেন। 

আরও পড়ুন