বিনোদন, বলিউড

হাসপাতালে যেমন দিন কেটেছে অমিতাভের

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ০৬:০৫:০২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ১৮ই অক্টোবর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন। স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে হাসপাতাল ছাড়েন তিনি। মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আপাতত কড়া নিয়মের মধ্যেই রয়েছেন বিগ বি।

তবে তার শরীর যে খুব একটা আর ভাল নেই, ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে, সেই ইঙ্গিত দেন অমিতাভ।

হাসপাতালে ভর্তি হওয়ার পর কী করতেন সেই দিনগুলোতে, নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবার সেটির জানান দিলেন অমিতাভ। ছবিতে দেখা যাচ্ছে, হাসাপাতালে তাঁর বিছানার সামনে রয়েছে একটি বড় আকারের টেলিভিশন। সেখানে বড় স্ক্রিনে চলছে ফুটবল।

যে ৩ দিন তিনি হাসপাতালে ছিলেন, চিকিৎসকেরা তাকে ফুটবল খেলা দেখে মন ভাল করার কথা বলেছিলেন বলেও জানান বিগ বি। 



এছাড়, খেলা দেখার পাশাপাশি চিকিৎসকরা তাকে নিয়মিত গান শোনার কথাও বলেন অমিতাভ বচ্চন।

হাসপাতাল থেকে ফেরার পর বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করেন অমিতাভ বচ্চন। ৩ বছর পর ফের দীপাবলি পার্টির আয়োজন করে, সেখানে বলিউডের তাবড় তারকাদের আমন্ত্রণ জানায় বচ্চন পরিবার। শরীর ভাল না হলেও, দীপাবলি পার্টিতে আমন্ত্রিতদের নিজে দাঁড়িয়ে থেকে আপ্য়ায়ন করতে ভোলেননি বিগ বি।

আরও পড়ুন