বিনোদন, রাজধানী, টেলিভিশন, লাইফস্টাইল

হয়ে গেল পালসার স্টান্টম্যানিয়ার গ্র্যান্ড ফিনালে

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ৯ই নভেম্বর ২০১৯ ০৪:৩৭:১৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মোটরবাইক স্টান্টভিত্তিক রিয়্যালিটি শো উত্তরা মোটরস এবং বাজাজ নিবেদিত পালসার স্টান্টম্যানিয়া'র গ্র্যান্ড ফিনালে গালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

সারাদেশের আট হাজার প্রতিযোগী থেকে বাছাই করা ১০০ জন নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।  এরপর ধাপে ধাপে কয়েকটি রাউন্ডের মাধ্যমে চারজন ফাইনালিস্টকে মঞ্চে হাজির করা হয়।

মোটরসাইকেল চালানোতে উৎসাহীদের জন্য স্টান্ট দক্ষতা প্রদর্শনের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিযোগিতাকে বড় সুযোগ বলে মনে করেন এর আয়োজকেরা।

আরও পড়ুন