জেলার সংবাদ, অপরাধ

২৩ দিনের শিশু চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ০১:১৩:০১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের স্ক্যানু থেকে ২৩ দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে।

চুরি হওয়া শিশুটি জেলার উল্লাপাড়া উপজেলার ভাদালিয়া গ্রামের চয়নের ছেলে। চুরি হওয়ার ঘটনার শিশু ওয়ার্ডে চোর আতংক বিরাজ করছে।

শিশুর মা মঞ্জুয়ারা জানান, ঠান্ডা জনিত কারণে ৬ দিন যাবত হাসপাতালে ভর্তি হই। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের খাবার খাওয়ার জন্য পাশের রুমে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজাখুঁজির করার পরেও পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করেছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোর চেষ্টা চলছে।

আরও পড়ুন