বিনোদন, ঢালিউড, টেলিভিশন

আজ রাতে অনেক না বলা কথা বলবেন অপু বিশ্বাস

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৫ই অক্টোবর ২০১৯ ০৭:০৮:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস নিজের না বলা অনেক কথা বলবেন। শনিবার (৫ অক্টোবর) বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে '৩০০ সেকেন্ড' নামের অনুষ্ঠান তার কাছ থেকে শোনা যাবে ওইসব কথা।

অনুষ্ঠানে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেখা যাবে, জয় তাকে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করছেন এবং অপুও অকপটে উত্তর দিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হয়।

জনপ্রিয় 'ছোটকাকু'র স্রষ্টা শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় নির্মিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শাহরিয়ার নাজিম জয়।

এ বিষয়ে অনুষ্ঠানের পরিচালক সেহাঙ্গল বিপ্লব বলেন, '৩০০ সেকেন্ড'-এ আগত অতিথিদের কাছ থেকে অনেক মূল্যবান কথা ও তাদের ব্যক্তিগত অনেক অজানা তথ্য জানা যাবে।

আরও পড়ুন