ডিবিসি নিউজdbcnews.tv

অন্যান্য খেলা

ডিআরইউ ব্যাডমিন্টনের শিরোপা জিতলেন ডিবিসি নিউজের মুশফিকুর রহমান

ডিআরইউ ব্যাডমিন্টনের শিরোপা জিতলেন ডিবিসি নিউজের মুশফিকুর রহমান

অন্যান্য খেলা

ডিআরইউ ব্যাডমিন্টনের শিরোপা জিতলেন ডিবিসি নিউজের মুশফিকুর রহমান

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২রা অক্টোবর ২০১৯ ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন

ডিআরইউ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন ডিবিসি নিউজের স্পোর্টস রিপোর্টার মুশফিকুর রহমান। নয়াদিগন্তের জসিমউদদীন রানাকে সরাসরি সেটে হারান তিনি। 

২১-৯ এ  প্রথম সেটে জেতেন ডিবিসি নিউজের মুশফিক। দ্বিতীয় গেমে কিছুটা প্রতিরোধ গড়েন জসিমউদ্দীন। তবে সেট হারেন ২১-১৪ তে। আর এতেই জয় নিশ্চিত হয় ডিবিসি নিউজের।

ঢাকা রিপোর্টাস ইউনিটির ব্যাডমিন্টনে এ নিয়ে সপ্তম বারের মত চ্যাম্পিয়ন হলেন মুশফিকুর রহমান। আসছে ৯ই অক্টোবর আনুষ্ঠানিক ভাবে শিরোপা তুলে দেয়া হবে তার হাতে।

আরও পড়ুন