ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ, লাইফস্টাইল

ইফতারের রেসিপি: মচমচে চিকেন সমুচা

ইফতারের রেসিপি: মচমচে চিকেন সমুচা

বিবিধ, লাইফস্টাইল

ইফতারের রেসিপি: মচমচে চিকেন সমুচা

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ ০৮:২৩:৪১ অপরাহ্ন

ইফতার মানে নানা রকম খাবারের আয়োজন। ঘরে থেকে হোক আর বাইরে থেকেই হোক নানা রকম ভাজা পোড়া তো থাকতেই হয় ইফতারের সময়। তবে যদি, বাইরে থেকে খাবার না এনে বাড়িতেই তৈরি করতে পারেন বাহারি স্বাদের খাবার, তাহলে তো কথাই নেই। স্বাস্থ্যসম্মতও হবে সঙ্গে বড়দের মতো ছোটরাও এ খাবারটি পছন্দ করবে সাদরে।

ঠিক তেমনই একটি মজাদার খাবার হলো চিকেন সমুচা। চলুন আজ ছুটির দিনে ঘরেই বানিয়ে ফেলি মজাদার মচমচে চিকেন সমুচা। উপকরণ এবং প্রণালি নিচে তুলে ধরা হলো।

 

উপকরণ:

মুরগির বুকের মাংসের কিমা ২৫০ গ্রাম,

তেল ২ টেবিল চামচ,

ধনে পাতা কুচি ২ টেবিল চামচ,

কাঁচা মরিচ কুঁচি ৪ টি,

আদা-রসুন বাটা ১ চা চামচ,

গোল মরিচ গুঁড়া আধা চামচ,

লাল মরিচের গুঁড়া আধা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী।

 

 
    
সমুচার পাতলা রুটির জন্য:

ময়দা ২ কাপ,

ঘি ৬ টেবিল চামচ,

চিনি আধা চা চামচ,

লবণ প্রয়োজন অনুযায়ী।

 

কিভাবে কিমা তৈরীর প্রণালী:

একটি প্যানে তেল গরম করুন। এতে মুরগির কিমা দিন। ৩ থেকে৪ মিনিট গোলাপী না হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা রসুনের বাটা দিয়ে ২ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ ছাড়া সব মসলা মিশিয়ে ১০ মিনিট রান্না করুন। এবার ধনে পাতা ও কাঁচা মরিচ দিন। ভালো করে মেশান এবং পুরোপুরি ঠাণ্ডা হতে দিন। একটি পাত্রে মুরগি আলাদা করে রাখুন।

 

ময়দা মাখান:

এবার একটি পাত্রে ময়দা নিয়ে ঘি এবং লবণ যোগ করুন। ভালো করে মেশান। এখন ধীরে ধীরে পানি যোগ করুন এবং ময়দাটা মাখুন। ২০ থেকে ৩০ মিনিট ময়দাটা ঢেকে রাখুন।

 

সমুচা তৈরির পদ্ধতি:

এবার ময়দা থেকে ছোট ছোট বল তৈরি করুন। মাঝখানে মুরগির কিমা দিন। একপাশ ভাঁজ করে ডি আকৃতির সমুচা তৈরি করুন। কড়াইতে তেল গরম করুন। ৩ থেকে ৪ মিনিট মাঝারি আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার গরম গরম পরিবেশন করুন।

 

ডিবিসি/ এফটিএম

আরও পড়ুন