বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে গাছ থেকে আম সংগ্রহের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা মে ২০২৩ ০৮:৫৪:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এ বছর আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার কোন ধরনের সময়সীমা থাকছে না। পরিপক্ক হলেই আম পাড়তে পারবেন আমচাষী ও আম ব্যবসায়ীরা। তবে নিরাপদ আম বিপণনে মনিটরিং সেট গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণোয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের লক্ষে আমচাষী ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।

 

গত কয়েক বছরে এ জেলায় গাছ থেকে আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দেয়া হতো। এতে চাষিদের পক্ষ থেকে অসন্তুষ্ট প্রকাশ করা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, আমের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কৃষক যেন ন্যায্য মূল্য পান। সেই সঙ্গে কেউ যেন ওজনে বেশি নিতে না পারে সেই দিকেও নজর দেয়া হবে। আমচাষী ও ব্যবসায়ীরা অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  এ সময়ে এ বছর আম উৎসব করার কথা উল্লেখ করেন জেলা প্রশাসক।


ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন হোসেন, কৃষি এ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলমসহ আমচাষী, ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আরও পড়ুন