ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজধানী

ফ্যানফেয়ারের মেগা ভিডিও কনটেস্টে বিজয়ীরা পুরস্কৃত

ফ্যানফেয়ারের মেগা ভিডিও কনটেস্টে বিজয়ীরা পুরস্কৃত

বাংলাদেশ, রাজধানী

ফ্যানফেয়ারের মেগা ভিডিও কনটেস্টে বিজয়ীরা পুরস্কৃত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে জুলাই ২০২৩ ০১:৪৫:০৮ পূর্বাহ্ন

ফ্যানফেয়ার অ্যাপে ভালো মানের কনটেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন, পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন ধামাকা কন্টেস্টেও অংশগ্রহণ করেন এই অ্যাপের ইউজাররা।

মানসম্মত ভিডিও শেয়ার করে ইউজাররা প্রতিনিয়ত জিতে নিচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার।সঙ্গে ইউজারদের ভিডিওতে তারা ব্র্যান্ড ফোকাস করে ভিডিও শেয়ার করলেই  থাকছে মনিটাইজেশনের সুবিধা।   

সম্প্রতি ফ্যানফেয়ারের স্টুডিওতে ডিভাইস অ্যান্ড গেজেট নামের এক মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় আরজে ও উপস্থাপক নিরব।  

এ সময় ফ্যানফেয়ারের ফেসবুক লাইভে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্ট ছিল মাই হোম নিডস। এই কন্টেস্টে প্রায় দুই হাজার মত ভিডিও পাঠিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা। সেখান থেকে বাছাই করে তিন জন বিজয়ীর হাতে স্মার্ট ডিপ ফ্রিজ, ওভেন আর স্ট্যান্ড ফ্যানসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে বিজয়ীরা কনটেন্ট তৈরির ব্যাপারে আরও আগ্রহী হয়ে উঠবেন বলে জানান। 

অনুষ্ঠানের অতিথি নিরব বলেন, বর্তমান সময়ে স্যোসাল নেটওয়ার্কের অবক্ষয় ও ভালো মানের কন্টেন্টের ক্ষেত্রে ফ্যানফেয়ার একটি নতুন স্বপ্ন ধারার নাম। 

এর আগে ধামাকা ঈদ শপিং, ডিভাইস অ্যান্ড গেজেটসহ বিভিন্ন মেগা ভিডিও কন্টেস্টে বিজয়ীরা মানসম্মত কন্টেন্ট দিয়ে জিতে নেয় টিভি, ওভেনসহ নানা পুরস্কার। 

আরও পড়ুন