গত ১২ই ফেব্রুয়ারি ছিলো এসকেএফ বিল্ডিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড (SKF Building & Technology ltd) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানটি।
কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান শিমুল, ব্যবস্থাপনা পরিচালক কাজী আতাউল হক, ভাইস চেয়ারম্যান এস এম মুরাদ হোসেন, ডি এম ডি কাজী ফাখরুল ইসলাম, কাজী আহসানুল হক, ডিরেক্টর মার্কেটিং কাজী জাহিরুল ইসলাম (সোহেল) ও অন্যান্য ডিরেক্টর বৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মাহবুবুর রহমান শিমুল তার বক্তব্যে বলেন, "এসকেএফ বিল্ডিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড রিয়েল এস্টেট ব্যবসায় কাজ করে। আমরা নিজেরা জমি কিনে শেয়ারের মাধ্যমে বিক্রি করি, এবং ফ্ল্যাট নির্মাণও করি। মোটাদাগে বলতে গেলে, আমরা কোম্পানি ল্যান্ড শেয়ারিং বিজনেস করি।"
এক বছরের মধ্যে SKF বিল্ডিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তারা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন আকর্ষণীয় স্থানে কয়েকটি প্রকল্প শেষ করেছে এবং আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজী আতাউল হক বলেন, "আমাদের লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন আবাসন প্রদান করা। আমরা বিশ্বাস করি, সকলেরই একটি সুন্দর ও নিরাপদ বাসস্থানের অধিকার রয়েছে।"
SKF বিল্ডিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড তাদের কর্মীদের জন্যও একটি আকর্ষণীয় কর্মপরিবেশ তৈরি করেছে। কোম্পানি নিয়মিতভাবে কর্মীদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে।
কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম মুরাদ হোসেন বলেন, "আমরা আমাদের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্বাস করি। কারণ আমরা জানি, দক্ষ কর্মীই কোম্পানির অগ্রগতির চাবিকাঠি।"
SKF বিল্ডিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। তারা দেশের বিভিন্ন শহরে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
কোম্পানির ডি এম ডি কাজী ফাখরুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করা।”
কোম্পানির কাজী আহসানুল হক বলেন, "এসকেএফ বিল্ডিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড রিয়েল এস্টেট ব্যবসায় কাজ করে। আমরা নিজেরা জমি কিনে শেয়ারের মাধ্যমে বিক্রি করি, এবং ফ্ল্যাট নির্মাণও করি। মোটাদাগে বলতে গেলে, আমরা কোম্পানি ল্যান্ড শেয়ারিং বিজনেস করি।"
কোম্পানির মার্কেটিং ডিরেক্টর কাজী জহিরুল ইসলাম সোহেল বলেন, “এস কে এফ মধ্যবিত্ত পরিবারের জন্য সাধ ও সাধ্যের মধ্যে সহজ কিস্তি ও জমির শেয়ারিং এর মাধ্যমে একটি ফ্ল্যাটের মালিক হওয়ার সর্বোচ্চ সুবিধা দিচ্ছে এস কে এফ বিল্ডিং এন্ড টেকনোলজি লিমিটেড। যাহা ইতি মধ্যে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের ক্রেতাগণের নজর কেড়ে নিচ্ছে।”