বাংলাদেশ, শিক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মো. কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ২০তম উপাচার্য হবেন।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে গত ৭ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
ডিবিসি/এএনটি