আন্তর্জাতিক
ফিলিস্তিনি ডিজাইনারের নকশা করা পোশাক পরে জয় উদযাপন করলেন মামদানির স্ত্রী

জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করার সঙ্গে সঙ্গে, তাঁর স্ত্রী, ২৮ বছর বয়সী সিরিয়ান-আমেরিকান ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর রামা দুয়াজিও ইতিহাসে প্রবেশ করলেন সিটির প্রথম 'জেন-জি ফার্স্ট লেডি' হিসেবে।
নির্বাচনী রাতে দুয়াজি একটি নজরকাড়া পোশাকে আত্মপ্রকাশ করেন, যেখানে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীকবাদ সুস্পষ্ট ছিল। তিনি ফিলিস্তিনি-জর্ডানিয়ান ডিজাইনার জেইদ হিজাজির তৈরি একটি এমব্রয়ডারি করা টপ পরেছিলেন।
জেইদ হিজাজির কাজ ফিলিস্তিনি লোককাহিনী, বিদ্রোহ, এবং আরব ফিউচারিজম থেকে অনুপ্রেরণা নেয়। এই পোশাক নির্বাচনের মাধ্যমে দুয়াজি ফিলিস্তিনি সংস্কৃতি ও প্রতিবাদের প্রতি এক নীরব সমর্থন তুলে ধরেন।
রামা দুয়াজি তাঁর সৃজনশীল কাজের জন্য সুপরিচিত। তিনি দ্য নিউ ইয়র্কার, দ্য ওয়াশিংটন পোস্ট, বিবিসি, অ্যাপল এবং স্পটিফাই-এর মতো প্রধান সংস্থা ও ব্র্যান্ডের সঙ্গে তিনি কাজ করেছেন।
মামদানি এবং দুয়াজির সম্পর্ক আধুনিক, ডিজিটাল যুগের সংযোগকে প্রতিফলিত করে তাঁরা প্রথম পরিচিত হয়েছিলেন ডেটিং অ্যাপ হিন্জ এর মাধ্যমে।
তথ্যসূত্র ভোগ আরবি।
ডিবিসি/এমইউএ