ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

২০২৬ বিশ্বকাপ ফুটবল জিতবে স্পেন! সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপ ফুটবল জিতবে স্পেন! সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

খেলাধুলা, ফুটবল

২০২৬ বিশ্বকাপ ফুটবল জিতবে স্পেন! সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫ ০৯:১৪:০২ অপরাহ্ন

গ্রুপ নির্ধারণের আগেই ফুটবল পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন নিয়ে তাদের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে। দলগুলোর অতীত ইতিহাস ও সাম্প্রতিক পারফরম্যান্সের নানা তথ্য বিশ্লেষণ করে এই গাণিতিক হিসাব তৈরি করা হয়েছে। সুপারকম্পিউটারের এই বিশ্লেষণ অনুযায়ী, এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, যা শতকরা ১৭ ভাগ। লামিন ইয়ামালের নেতৃত্বাধীন দলটি প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড নিয়ে মাঠে নামবে।

তালিকায় দ্বিতীয় ফেভারিট হিসেবে রয়েছে ফ্রান্স, যাদের জয়ের সম্ভাবনা ১৪.১ শতাংশ। ২০১৮ সালের চ্যাম্পিয়ন এবং গত আসরের রানার্সআপ দলটিতে কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি রয়েছেন ব্যালন ডি’অর জয়ী তারকা উসমান দেম্বেলে। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড। বাছাইপর্বে তারা আটটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে এবং অবিশ্বাস্যভাবে কোনো গোল হজম করেনি। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১১.৮ শতাংশ।

 

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য শিরোপা ধরে রাখাটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে সুপারকম্পিউটার। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি। লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা ৮.৭ শতাংশ, যা তাদের তালিকায় চতুর্থ স্থানে রেখেছে। অবশ্য জর্ডান, কুরাসাও ও হাইতির বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই দেখছে না অপ্টা।

 

আর্জেন্টিনার ঠিক পরেই ৭.১ শতাংশ সম্ভাবনা নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে জার্মানি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ৬.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান সপ্তমে, তাদের জয়ের সম্ভাবনা ৫.৬ শতাংশ। সুপারকম্পিউটারের সেরা দশের তালিকায় বাকি তিনটি দল হলো যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।
 

সূত্র: বিইন স্পোর্টস

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন