আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাকের বাহারি আয়োজনে সেজেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘ইজি’। পবিত্র সিয়াম সাধনার পর ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ফ্যাশন সচেতন তরুণ ও ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নান্দনিক সব পোশাকের সমাহার। বিশেষ করে ছেলেদের এক্সক্লুসিভ কালেকশনে বরাবরের মতোই নিজেদের স্বকীয়তা বজায় রেখেছে এই ব্র্যান্ডটি।
এবারের ঈদ আয়োজনে ইজি তাদের শোরুমগুলোতে যুক্ত করেছে বৈচিত্র্যময় ডিজাইনের সব শার্ট। এর মধ্যে রয়েছে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট এবং সমসাময়িক ট্রেন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ অসংখ্য নতুন ডিজাইনের শার্ট। এছাড়াও ক্রেতারা পাচ্ছেন উন্নত মানের টি-শার্ট, পলো-শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি ও প্যান্টসহ নানা অনুষঙ্গ। সব ধরনের ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়েই এবারের সংগ্রহটি সাজানো হয়েছে।
ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী জানান, কেবল ব্যবসায়িক মুনাফা নয়, বরং গ্রাহকদের মানসম্মত সেবা ও তুষ্টি প্রদানই তাদের মূল লক্ষ্য। বর্তমানে ঢাকা ছাড়াও দেশের প্রায় সকল জেলাতেই ইজির আউটলেট রয়েছে, যেখান থেকে ক্রেতারা তাদের পছন্দের পোশাক সংগ্রহ করতে পারবেন।
ডিবিসি/টিবিএ