ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

সারা বাংলা

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২৬ ০২:২৯:১৯ অপরাহ্ন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানাধীন কৃষ্ণনগরের শাহজালাল নগর রেলক্রসিং এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি বিয়েকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুলিবিদ্ধরা হলেন—কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইছুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। ঘটনার পর তাঁদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

 

ভুক্তভোগী ফাহিমা খাতুনের বরাত দিয়ে জানা যায়, তাঁর সাবেক স্বামী ইমরান এই হামলার ঘটনা ঘটিয়েছে। প্রায় আট মাস আগে ইমরানের সঙ্গে ফাহিমার বিবাহবিচ্ছেদ হয় এবং গত ডিসেম্বরে তিনি নতুন করে এই পরিবারে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফাহিমা জানান, সেই ক্ষোভের জের ধরেই ইমরান দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন সঙ্গী নিয়ে এসে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন