মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন ‘শান্তির দূত’ হিসেবে বিশ্বাস করেন এবং ভবিষ্যতে এই পরিচয়েই নিজের উত্তরাধিকার রেখে যেতে চান। শনিবার (২৮ মার্চ) নিজের উত্তরাধিকার সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি চাই ইতিহাসে আমার নাম একজন মহান শান্তির দূত হিসেবে লেখা থাকুক।'
তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে হয়তো তা মনে হচ্ছে না, কিন্তু তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যে তিনি একজন শান্তিস্থাপক।
এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প উল্লেখ করেছেন যে ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে এবং সেগুলো খুব দ্রুত ধ্বংস করা হবে। তিনি দাবি করেন, ইরান একসময় বেশ শক্তিশালী দেশ থাকলেও এখন সেই সামর্থ্য হারিয়েছে।
ইরানের সাথে চলমান সংঘাত এখনো শেষ হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, 'যুদ্ধ এখনো চলছে, তবে এটা আমাদের শেষ করতেই হবে।' এর আগে গত মঙ্গলবার ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন যে, ইরান যুদ্ধের জয় ইতিমধ্যে অর্জিত হয়েছে। যদিও তিনি সরাসরি বিজয় ঘোষণা করতে পছন্দ করেন না, তবুও তিনি জোর দিয়ে বলেন যে আমেরিকা এই লড়াইয়ে জিতে গেছে।
ডিবিসি/এফএইচআর