বিবিধ

কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বুধবার ২২শে এপ্রিল ২০২৬ ০৫:১২:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপের নতুন সংযোজন ‘কেওয়াই টু টোন’-এর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক স্থাপত্য সমাধান ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শাখার যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সম্মানিত সিওও জনাব জাবির হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার জনাব ওয়াহিদ ফরহাদ, কেওয়াই টু টোন-এর সম্মানিত ইনচার্জ জনাব ওয়াসিফ জোবায়ের এবং কেওয়াই স্টিল-এর সিনিয়র ম্যানেজার জনাব এম এইচ ফয়সাল। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার জনাব আবুল খায়ের রুবেল, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ম্যানেজার জনাব অভিষেক সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সম্মানিত পরিবেশকবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাবির হুসেইন বলেন, কেওয়াই টু টোন-এর এই নতুন ব্রাঞ্চ অফিস আমাদের সেবাকে গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মান এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পূর্বাচল এলাকায় এই উদ্যোগ ভবিষ্যতে নির্মাণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বক্তারা কেওয়াই টু টোন-এর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তারা বিশ্বাস করেন, নতুন এই শাখাটি পূর্বাচল ও এর পার্শ্ববর্তী এলাকার নির্মাণশিল্পে গুণগত মানসম্পন্ন সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা নতুন অফিসটি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন