ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ, রাজধানী

মিরপুরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মিরপুরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

অপরাধ, রাজধানী

মিরপুরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৯:১১:০৮ অপরাহ্ন

স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন স্বামী।

রাজধানীর মিরপুরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন স্বামী। আজ বৃহস্পতিবার, দুপুরের দিকে এ হত্যাকাণ্ড ঘটানোর পর স্বামী বায়োজিদ নিজেও আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে, মিরপুরের ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, মো. বায়োজিদ তার স্ত্রী অঞ্জনা ও তাদের উচ্চমাধ্যমিক পড়ুয়া ছেলে ফারহান থাকতেন।

প্রতিবেশীরা জানান, বায়োজিদ বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ব্যবসার কারণে তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবসাতেই তিনি লাভবান হতে পারেননি। এদিকে, ঋণ খেলাপির কারণে তার বিরুদ্ধে একটি ব্যাংক মামলাও করে। এ নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন বায়োজিদ।

এ বিষয়ে, কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।' এ পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়োজিদ তার স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

আর ঋণের কারণে এ ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন