ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ফুটবলের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে: বাফুফে সভাপতি

ফুটবলের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে: বাফুফে সভাপতি

খেলাধুলা, ফুটবল

ফুটবলের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে: বাফুফে সভাপতি

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২০শে মে ২০২৬ ০১:৩৩:০৯ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, শুধুমাত্র দুর্যোগ-দুর্ঘটনা কিংবা তৈরি পোশাক শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে।

বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসায় অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত এতিম শিশুদের মাঝে স্কুলব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

 

দেশের ফুটবলকে আরও ছড়িয়ে দিতে নিজেদের বড় পরিকল্পনার কথা জানিয়ে বাফুফে সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক চারটি খেলার মধ্যে ফুটবল অন্যতম। ইতিমধ্যেই আর্জেন্টিনাতে সবচেয়ে বড় দর্শক ভিত্তি হলো বাংলাদেশের। 

 

এভাবেই দেশের দূত হিসেবে ফুটবলকে ব্যবহার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া দ্রুত সময়ের মধ্যে জাতীয় দলের কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে এবং ক্যাম্প শুরুর আগেই কোচ চলে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন