ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

বগুড়ায় ঝড়ে নৌকা ডুবে নারী নিখোঁজ

বগুড়ায় ঝড়ে নৌকা ডুবে নারী নিখোঁজ

বাংলাদেশ, সারা বাংলা

বগুড়ায় ঝড়ে নৌকা ডুবে নারী নিখোঁজ

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২৬ ০৩:২৩:৪৪ অপরাহ্ন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকার মাঝি ও ৯ জন নারী যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আঙ্গুরি বেগম (৪৫) নামের এক কৃষি শ্রমিক নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বানিয়াজান ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আঙ্গুরি বেগম বানিয়াজান স্পার (নদী ভাঙন প্রতিরোধক স্থাপনা) সংলগ্ন গুচ্ছগ্রামের লাল মিয়ার স্ত্রী।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও চরাঞ্চলের ভুট্টা ক্ষেতে কাজ করার জন্য ১০ জন নারী শ্রমিক বানিয়াজান ঘাট থেকে একটি নৌকায় করে রওনা হন। তারা শানবান্ধা চরে পৌঁছানোর পর হঠাৎ বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হলে নৌকাটি নিয়ে আবার ঘাটের দিকে ফিরে আসছিলেন। 

 

বেলা ১১টার দিকে নৌকাটি বানিয়াজান ঘাটের কাছাকাছি পৌঁছালে তীব্র ঝড়ের কবলে পড়ে নদীতে উল্টে যায়। নৌকাডুবির পর মাঝি এবং ৯ জন নারী যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও আঙ্গুরি বেগম নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে ধুনট উপজেলা

 

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিখোঁজ নারীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছামাত্রই উদ্ধার অভিযান শুরু করার কথা রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন