বিজ্ঞাপন

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে উন্মোচিত হলো ওয়ার্লপুল সুপ্রিমকুল ইনভার্টার এসি

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২৬ ০৭:২০:৫৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের বাজারে নতুন সুপ্রিমকুল ইনভার্টার এয়ার কন্ডিশনার উন্মোচন করেছে ১১৪ বছরের ঐতিহ্যবাহী আমেরিকান ব্র্যান্ড ওয়ার্লপুল। উন্নত কুলিং পারফরম্যান্স, বিদ্যুৎ সাশ্রয় এবং স্মার্ট ব্যবহারের সুবিধা নিয়ে গ্রাহকদের জন্য আধুনিক কুলিং সমাধান হিসেবে এই এসি বাজারে আনা হয়েছে।

সম্প্রতি রাজধানীর উত্তরায় অবস্থিত ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-এর শোরুমে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই এসি উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্লপুল বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার জনাব প্রদীপ দে, হেড অব সেলস মোঃ এনামুল হক, হেড অব মার্কেটিং খন্দকার সালীম সাদ স্বনন এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার নাজমুল ইসলাম শোভন। 

 

ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শাহিদ আহমেদ আবদুল্লাহ, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ মোবারক হোসেন এবং হেড অব প্রোডাক্ট মোঃ রাশেদুজ্জামান।

 

নতুন এই এয়ার কন্ডিশনারে যুক্ত করা হয়েছে সুপ্রিমকুল ইনভার্টার টেকনোলজি, সিক্সথ সেন্স টেকনোলজি, গোল্ডেন হাইড্রোফিলিক ফিন এবং ৩ মিনিটস প্রটেকশন। এই আধুনিক প্রযুক্তিগুলো দ্রুত ও স্থিতিশীল কুলিং, সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্লপুল বাংলাদেশ-এর কর্মকর্তারা জানান, এই নতুন এসি গ্রাহকদের জন্য স্মার্ট ও আরামদায়ক কুলিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। অন্যদিকে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয় যে আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে এটি দেশের গ্রাহকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।

 

নতুন ওয়ার্লপুল সুপ্রিমকুল ইনভার্টার এয়ার কন্ডিশনারটি এখন দেশব্যাপী ইলেক্ট্রা-এর সকল আউটলেট ও ই-স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন এই এসির উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য সীমিত সময়ের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও বিশেষ উপহার সামগ্রী।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন