ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

সারা বাংলা

টাঙ্গাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

টাঙ্গাই‌ল প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মে ২০২৬ ০৪:৩৭:৫২ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার বাংড়া কালিঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী মো. রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া, একই এলাকার মো. শওকত আলীর ছেলে লিমন এবং মো. সোলায়মানের ছেলে মো. সাইমন। তারা সবাই করোটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি সিএনজি বাংড়া কালিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে এর সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়া প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় লিমন ও সাইমনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেও মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন